ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বাকৃবির আশরাফুল হক হলে বৃক্ষ রোপণ

Post Image

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে হল প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা।



সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা করা। এসময় উপস্থিত ছিলেন আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. আলম মিয়া, হাউজ টিউটরগণ ও সাধারণ শিক্ষার্থী বৃন্দ।

এসময় অধ্যাপক ড. আলম মিয়া বলেন, আশরাফুল হক হলে কয়েকদিন আগে একটি টুর্নামেন্ট হলো ছাত্রদের, সেখানে পুরস্কার বিতরনের সাথে সাথে গাছের চারাও উপহার দেয়া হয়েছিল, সে চারা শিক্ষার্থীরা আজকে আমাদের সাথে মিলে রোপণ করেছে। এটি অত্যান্ত ভালো কাজ, পরিবেশ বান্ধব কাজ, আশা করি তারা এরকম সৃষ্টিশীল ও সৃজনশীল কাজ করবে।

তিনি আরও বলেন, এ কাজের মাধ্যমে আমাদের ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশের যে বিপর্যয় হচ্ছে সেটা থেকে আস্তে আস্তে আমরা উত্তরণ করতে পারবো। ছাত্ররা যে কাজটা করছে সেটা অত্যন্ত প্রশংসনীয়।


শেয়ার করুন

0 coment rios: